ads

মঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বাসের ধাক্কায় পরিচ্ছন্নতা কর্মী নিহত

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ১৭, ২০২৪ ১:১৬ অপরাহ্ণ

শেরপুরে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় সুফিয়া বেগম (৪০) নামে এক পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন। ১৬ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের পলিটেকনিক ইনস্টিটিউট এলাকার ঢাকা-শেরপুর মহাসড়কের জোড়া পাম্পের সামনে ওই সড়ক দুর্ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

নিহত সুফিয়া শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচ্ছন্নতা কর্মী পদে কর্মরত ছিলেন (চতুর্থ শ্রেণির কর্মচারী)। তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়।

স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বাসায় ফেরার পথে সোমবার সন্ধ্যার দিকে শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের পলিটেকনিক ইনস্টিটিউট এলাকার জোড়া পাম্পের সামনে রাস্তা পারাপারের সময় সোনার বাংলা পরিবহনের একটি বাসের চাপায় সুফিয়া বেগম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ওই ঘটনায় অভিযোগ পাওয়ার ভিত্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!