মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে জাতীয় পার্টির ২৮ তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারী বুধবার শহরের পৌর পার্কে এ আলোচনা সভা অনুষ্টিত হয়। জেলা জাতীয় পার্টির সিনিয়র সভাপতি নুরুল হক এর সভাপতিত্বেবক্তব্য রাখেন, খুরশেদ উল্লা, তজম্মুল চৌধুরী, রফিক আহমদ, এম এ আহাদ, বদরুল হাসান প্রমুখ। বক্তারা বলেন অবলম্বে পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদকে মুক্তি দিতে হবে।




