ads

বৃহস্পতিবার , ২৯ আগস্ট ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের পাশে তথ্যধারা পরিবার

স্টাফ রিপোর্টার
আগস্ট ২৯, ২০২৪ ৩:০১ অপরাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেরপুর জেলায় শহীদদের পরিবারের পাশে দাঁড়িয়েছে দৈনিক তথ্যধারা পরিবার। ২৮ আগস্ট বুধবার জেলার দৈনিক তথ্যধারা পত্রিকার পরিবারের পক্ষ থেকে শেরপুরে ৮ জন শহীদের পরিবারের প্রত্যেকের হাতে নগদ ১০ হাজার টাকা করে অর্থ প্রদান ও কবর জিয়ারত করা হয়।

Shamol Bangla Ads

কবর জিয়ারত ও অর্থ প্রদানকালে উপস্থিত ছিলেন দৈনিক তথ্যধারা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. জাহাঙ্গীর আলম খান এটম, সহকারী সম্পাদক মো. আল-আমিন খান, চীফ রিপোর্টার আসাদুজ্জামান মোরাদ, দৈনিক তথ্যধারার ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি হারুন অর রশিদ দুদু, বিশেষ প্রতিনিধি সুলতান আহমেদ ময়না, সার্কুলেশন ম্যানেজার হামিদুর রহমান পাপ্পু, মালিক পক্ষের আলহাজ্ব মো. কাইয়ুম খান, নিউজ ২৪ টিভির শেরপুর প্রতিনিধি জুবাইদুল ইসলাম, এখন টিভির জেলা প্রতিনিধি জাহিদুল খান সৌরভ প্রমুখ।

৮ জন শহীদের মধ্যে শহীদ মাহবুব, শহীদ সবুজ, শহীদ সৌরভ, শহীদ বকুল, শহীদ আশরাফুলের অভিভাবকের হাতে ১০ হাজার টাকা করে প্রদান করা হয়। এছাড়া বাকি শহীদদের অভিভাবক বাড়িতে না থাকায় তাদের অভিভাবকের সাথে মুঠোফোনে যোগাযোগ করে শহরের নিউমার্কেটস্থ দৈনিক তথ্যধারা অফিস থেকে পরবর্তী সময়ে নগদ অর্থ প্রদান করা হবে বলে তাদের জানিয়ে দেওয়া হয়। ওই ৩ শহীদ হচ্ছেন শহীদ আশাদুল্লাহ, শহীদ শাহাদাৎ ও শহীদ শাহিনুর।

Shamol Bangla Ads

দৈনিক তথ্যধারার সম্পাদক ও প্রকাশক মো. জাহাঙ্গীর আলম খান এটম শহীদ পরিবারদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেন, ‘দৈনিক তথ্যধারা পরিবার শহীদ পরিবারদের পাশে সব সময় থাকবে এবং তাদের যেকোনো প্রয়োজনে আমাদের অফিসে যোগাযোগ করলে আমরা সেটি সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।’

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!