ads

শনিবার , ২৪ আগস্ট ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১৬ মাস পর মুশফিকের শতক, ছাড়িয়ে গেলেন তামিমকেও

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২৪, ২০২৪ ১:৪৬ অপরাহ্ণ

সেঞ্চুরির পর চিৎকার করলেন। শূন্যে হাত ছুড়লেন। তারপর সিজদাহ করলেন পিচে। সেই ক্রিকেটার হলেন মুশফিকুর রহিম। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সেঞ্চুরি দিয়ে আজ ফুরোল তাঁর ১৬ মাসের অপেক্ষা। একটি রেকর্ডে ছাড়িয়ে গেছেন তাঁর দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবালকেও।

Shamol Bangla Ads

রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা চলছে আজ। বাংলাদেশের প্রথম ইনিংসের ১১৬তম ওভারের ঘটনা। ওভারের তৃতীয় বলে ফাইন লেগে গ্ল্যান্স করে নিলেন ২ রান। টেস্ট ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি তুলে নেওয়ার পর রাওয়ালপিন্ডিকে শোনালেন তাঁর গর্জন। হেলমেট খুলে যখন অভিনন্দনের জবাব দিচ্ছিলেন, তখন ডাগ আউট থেকে সাকিব আল হাসানসহ পুরো দল মুহূর্মুহু করতালি দিতে থাকে। ক্রিকেটের রাজকীয় সংস্করণে সেঞ্চুরি পেতে মুশফিককে অপেক্ষা করতে হয়েছে ১৬ মাস। সবশেষ ২০২৩ সালের এপ্রিলে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সেঞ্চুরি পেয়েছিলেন মুশফিক।

পাকিস্তানের বিপক্ষে টেস্টে একের পর এক রেকর্ড নামের পাশে যোগ করছেন মুশফিক। তামিমের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন। ১৫১৯২ রান করে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রানসংগ্রাহক তামিম। মুশফিক এখনো পর্যন্ত করেছেন ১৫০৬৯ রান। তবে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে বিদেশের মাঠে টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে তামিমকে ছাড়িয়ে গেছেন মুশফিক। বিদেশের মাঠে ৫ টেস্ট সেঞ্চুরি করেছেন মুশফিক। তামিম ঘরের বাইরে টেস্টে করেছেন ৪ সেঞ্চুরি।

Shamol Bangla Ads

প্রথম ইনিংসে ৫ উইকেটে ৩১৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা আজ শুরু করে বাংলাদেশ। প্রথম সেশনে বাংলাদেশ হারিয়েছে শুধু লিটন দাসের উইকেট। যে নাসিম শাহকে বেধড়ক পিটিয়ে ফিফটি করেন লিটন, তাঁর বলেই আত্মাহুতি দিয়েছেন তিনি (লিটন)। ১০১তম ওভারের পঞ্চম বলে নাসিমের অনেক বাইরের বল ড্রাইভ করতে যান লিটন। আউটসাইড এজ হওয়া বল ধরেছেন পাকিস্তানি উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান। ৭৮ বলে ৮ চার ও ১ ছক্কায় ৫৬ রান করেন লিটন। ৬ উইকেটে ৩৮৯ রান করে মধ্যাহ্নভোজের বিরতিতে গেল বাংলাদেশ। ২০৮ বলে ১০১ রান করে অপরাজিত মুশফিক। চার মেরেছেন ১২টি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!