ads

শুক্রবার , ২৩ আগস্ট ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বন্যার্তদের জন্য দুই মাসের আয় দিচ্ছেন সিয়াম-অবন্তী

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২৩, ২০২৪ ১১:৪৯ অপরাহ্ণ

দেশের বন্যার এমন ভয়াবহ পরিস্থিতিতে বানভাসি মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসছে দেশের সকল শ্রেণি পেশার মানুষ। এমন অবস্থায় চলচ্চিত্রশিল্পী, অভিনেতা-অভিনেত্রী ইউটিউবার ইনফ্লুয়েন্সারাসহ সংগীত শিল্পীরাও এগিয়ে এসেছে। তাইতো নিজেদের সামর্থ্যের মধ্য থেকে এগিয়ে এলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ ও তার স্ত্রী শাম্মী অবন্তী।

Shamol Bangla Ads

২৩ আগস্ট শুক্রবার সামাজিক মাধ্যমে ‘যত বিপদ, তত ঐক্য’ শিরোনামে একটি ভিডিও আপলোড করেন সিয়াম। সেখানে সিয়াম ও শাম্মী জানালেন, বন্যার্তদের মাঝে তারা তাদের দুই মাসের পুরো আয় অনুদান দেবেন।

সিয়াম বলেছেন, ‘এক ছোট বাবু তার জমানো ১৪,৫০০ টাকা বন্যার্তদের মাঝে দিয়ে দিয়েছে। আমাদের বাংলাদেশের মানুষের ইউনিটিটা আসলে এখানে, এটাই আমাদের বিউটি। আমরা সিদ্ধান্ত নিয়ে এই মাসের ও আগের মাসের ইনকাম পুরোটা ডোনেট করছি। কিছু টাকা ইতোমধ্যে দিয়েছি, বাকিটা দিতে যাচ্ছি।’

Shamol Bangla Ads

সিয়াম আরও বলেন, ‘ডোনেশনের কথা সরাসরি বলা উচিত না, কিন্তু এখন যদি বলা যায় তাহলে কিছু মানুষ হয়ত উৎসাহিত হয়ে তারাও এগিয়ে আসবেন। প্রত্যেকের উচিত তার কাছের বা একই পেশার মানুষকে উৎসাহিত করা। আমি অভিনয় পেশায় জড়িত। এখানে অনেকে সামর্থ্যবান রয়েছেন। তাদেরকে বলব, প্লিজ আপনারা একটা অ্যামাউন্ট বন্যার্তদের ডোনেট করুন। বাংলাদেশের এই সাপোর্টটা এখন দরকার।’

অবন্তী বলেন, ‘যারা বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের তো সাহায্য করবই, মানুষের পাশে আমরা দাঁড়াচ্ছি, সঙ্গে পশুপাখিদের পাশেও দাঁড়াতে হবে। অনেক গরু, ছাগল, কুকুর, বিড়াল আটকে আছে, তাদের দিকটাও ভাবতে হবে। তো অ্যানিম্যাল ওয়েলফেয়ারে যারা কাজ করছেন, আমরা তাদের জনও কিছু ডোনেট করব, যেন কুকুর বিড়াল বা অন্য কোনো প্রাণি যেসব আটকে আছে, তারা যেন সেসব উদ্ধার করে।’ দ্বৈত বক্তব্যে সিয়াম-অবন্তী সকলকে যে যার সামর্থ্য অনুযায়ী সাহায্য করার আহ্বানও জানান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!