ads

শুক্রবার , ২৩ আগস্ট ২০২৪ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পানি ছাড়ার আগে জানানোর জন্য ভারতকে বার্তা দেব : উপদেষ্টা

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২৩, ২০২৪ ১১:২৬ অপরাহ্ণ

অন্তর্বর্তীকালীন সরকারের বন, পরিবেশ ও জলবায়ু এবং পানি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে যদি চুক্তি নাও থাকে, আন্তর্জাতিক আইন অনুযায়ী উজানের দেশ হিসেবে ভারতের পানি ছাড়ার আগে আমাদের জানানোর কথা, কিন্তু এবার সেটি প্রতিপালিত হয়নি। তবে, এ ঘটনা থেকে শিক্ষা নিয়ে অভিন্ন নদীগুলো দিয়ে পানি ছাড়ার আগে যেন বাংলাদেশকে জানানো হয়, সে ব্যাপারে ভারতের কাছে আমাদের বার্তা পৌঁছানো হবে। শুক্রবার বিকেলে হবিগঞ্জ সদর উপজেলায় মশাজানে খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

Shamol Bangla Ads

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নদী খননের আগে নদীকে দখলমুক্ত করতে হবে। দখলদারদের অনেক বড় বড় স্থাপনা রয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যহীনভাবে ধারাবাহিক অভিযান চালানো হবে।

দেশের অভ্যন্তরে বাঁধ দেওয়ার বিষয়ে উপদেষ্টা বলেন, বাঁধের মাধ্যমে নাকি জলাধারের মাধ্যমে পানি সংরক্ষণ করা যায়, সেটি নিয়ে আলোচনা হচ্ছে।

Shamol Bangla Ads

পুরাতন খোয়াই নদী উদ্ধার অভিযান প্রসঙ্গে তিনি বলেন, যদি হবিগঞ্জকে বাঁচাতে হয় তাহলে খোয়াইকে রক্ষা করা ছাড়া উপায় নেই। আমরা শুধু চেষ্টা করব, খুব বেশি টাকার প্রকল্প না নিয়ে অল্প টাকার প্রকল্পে কী করে খোয়াইকে রক্ষা করতে পারি সেটির দিকে।

Need Ads
error: কপি হবে না!