ads

বুধবার , ২১ আগস্ট ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরসহ ২৫ জেলার ডিসি প্রত্যাহার

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২১, ২০২৪ ১১:৪১ পূর্বাহ্ণ

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর এবার মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদল শুরু হয়েছে। দেশের ২৫ জেলার জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি গত সরকারের সময়ে বঞ্চিত আরও ৫২ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। এ ছাড়া দুই মন্ত্রণালয়ে নতুন সচিব দিয়েছে সরকার। মঙ্গলবার এ-সংক্রান্ত একাধিক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় ও জননিরাপত্তা বিভাগ।

Shamol Bangla Ads

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এরই মধ্যে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের চুক্তি বাতিল করেছে। গুরুত্বপূর্ণ পদে থাকা আওয়ামী লীগ সরকারের আস্থাভাজনদেরও সরানো হচ্ছে। সেখানে নিয়োগ দেওয়া হয়েছে আগের সরকারের আমলে বঞ্চিত যোগ্য কর্মকর্তাদের। পাশাপাশি এবার মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ ডিসি পদেও রদবদল শুরু হলো।

প্রথম দফায় ঢাকার ডিসি আনিসুর রহমানকে ওয়াকফ প্রশাসক কার্যালয়ের উপ-ওয়াকফ প্রশাসক, সিলেটের ডিসি শেখ রাসেল হাসানকে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক, হবিগঞ্জের ডিসি মোছা. জিলুফা সুলতানাকে জয়িতা ফাউন্ডেশনের পরিচালক, ময়মনসিংহের ডিসি দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীকে বাংলাদেশ জুট করপোরেশনের সচিব, মাগুরার ডিসি মোহাম্মদ আবু নাসের বেগকে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের সচিব, রংপুরের ডিসি মোহাম্মদ মোবাশ্বের হাসানকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা, গাইবান্ধার ডিসি কাজী নাহিদ রাসুলকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক, নওগাঁর ডিসি মো. গোলাম মওলাকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের আঞ্চলিক পরিচালক করা হয়েছে।

Shamol Bangla Ads

এ ছাড়া নাটোরের ডিসি আবু নাছের ভূঁঞাকে নিপোর্টের উপপরিচালক, কক্সবাজারের ডিসি মোহাম্মদ শাহিন ইমরানকে জয়িতা ফাউন্ডেশনের পরিচালক, চট্টগ্রামের ডিসি আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানকে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরিচালক, নোয়াখালীর ডিসি দেওয়ান মাহবুবুর রহমানকে কবি নজরুল ইনস্টিটিউটের পরিচালক, গাজীপুরের ডিসি আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামকে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্টের উপপরিচালক, কুমিল্লার ডিসি খন্দকার মু. মুশফিকুর রহমানকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের পরিচালক, মৌলভীবাজারের ডিসি উর্মি বিনতে সালামকে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের পরিচালক, খুলনার ডিসি খন্দকার ইয়াসির আরেফীনকে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের অর্থনৈতিক উপদেষ্টা এবং গোপালগঞ্জের ডিসি কাজী মাহবুবুল আলমকে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

আরেক আদেশে ফরিদপুরের ডিসি মো. কামরুল হাসান তালুকদারকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উপসচিব, শেরপুরের ডিসি আবদুল্লাহ আল খায়রুমকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব, কুষ্টিয়ার ডিসি মো. এহতেশাম রেজাকে শিল্প মন্ত্রণালয়ের উপসচিব, ঝিনাইদহের ডিসি এস এম রফিকুল ইসলামকে শিল্প মন্ত্রণালয়ের উপসচিব, পাবনার ডিসি মু. আসাদুজ্জামানকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উপসচিব, বগুড়ার ডিসি মো. সাইফুল ইসলামকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপসচিব, জয়পুরহাটের ডিসি সালেহীন তানভীর গাজীকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব এবং চাঁদপুরের ডিসি কামরুল হাসানকে রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব করা হয়েছে।

যুগ্ম সচিব হলেন আরও ২২ বঞ্চিত কর্মকর্তা
উপসচিব থেকে যুগ্ম সচিব পদে আরও ২২ জন বঞ্চিত কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। এর আগে গত রোববার ২০১ জন কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তবে নতুন যুগ্ম সচিবদের পদায়ন করে আদেশ জারি করা হয়নি। এসব কর্মকর্তার বেশির ভাগই যোগ্যতা থাকা সত্ত্বেও গত আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত ছিলেন। প্রজ্ঞাপনে বলা হয়, যুগ্ম সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর বা তাঁদের যোগদানপত্র ই-মেইলে (sa1 @mopa. gov. bd) পাঠাতে পারবেন। পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল থেকে কোনো কর্মকর্তার দপ্তর/কর্মস্থল ইতিমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম-ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন। যুগ্ম সচিব পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা যে তারিখ থেকে কনিষ্ঠ কর্মকর্তা দ্বারা অতিক্রান্ত হয়েছেন, সেই তারিখ থেকে তাঁদের পদোন্নতি কার্যকর হবে এবং তাঁরা বকেয়া আর্থিক সুবিধা পাবেন। পরবর্তী সময়ে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনোরকম বিরূপ/ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে, তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন/বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

পুলিশ সুপার হলেন ৩০ কর্মকর্তা
এদিকে বাংলাদেশ পুলিশের ৩০ জন অতিরিক্ত পুলিশ সুপারকে পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের মীর আশরাফ আলী, ঢাকা পুলিশ স্টাফ কলেজের কাজী মুহাম্মাদ শাফি ইকবাল, ট্যুরিস্ট পুলিশের মো. নাজমুল হোসেন, সিআইডির ড. মো. আল-মামুনুল আনছারী, রাজশাহী সারদার মোহাম্মদ আবদুল মাবুদ, সিআইডির মোহাম্মদ জাহিদুল হাসান, পিবিআইয়ের মোহাম্মদ ওসমান গণি, ট্যুরিস্ট পুলিশের মোহাম্মদ তাহেরুল হক চৌহান, পিবিআইয়ের মো. আবুল কালাম আযাদ, রংপুর পিটিসির মোহাম্মদ শরীফ উদ্দিন, র‍্যাবের মো. শামীম হোসেন, সিআইডির মো. আসফিকুজ্জামান আকতার, অ্যান্টি টেররিজম ইউনিটের রায়হান উদ্দিন খান, রাজশাহী সারদার মো. রেজাউল হক খান ও পুলিশ সদর দপ্তরের আহম্মদ মুঈন। এ ছাড়া পিবিআইয়ের মো. সারোয়ার জাহান, রেলওয়ে পুলিশের শাহ মমতাজুল ইসলাম, এপিবিএনের শেখ জয়নুদ্দীন, শিল্পাঞ্চল পুলিশের আবুল ফজল মহম্মদ তারিক হোসেন খান, হাইওয়ে পুলিশের মুহম্মদ শামসুল আলম সরকার, টাঙ্গাইল পিটিসির মো. মাহফুজুর রহমান, সিআইডির প্রত্যুষ কুমার মজুমদার, পুলিশ সদর দপ্তরের শামীমা পারভেজ, সিআইডির মো. মারুফাত হুসাইন, নৌ পুলিশের মো. মোরতোজা আলী খান, ট্যুরিস্ট পুলিশের মো. তৌহিদুল আরিফ, নৌ পুলিশের মো. আবু তারেক, সিলেট এসএমপির শাহরিয়ার আল মামুন, সিআইডির মো. জিয়াউদ্দিন আহম্মেদ এবং রংপুর আরআরএফের মো. রেজাউল করিম।

এদিকে অপর এক প্রজ্ঞাপনে রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদকে স্বাস্থ্য সেবা বিভাগে বদলি করা হয়েছে। এ বিভাগের সচিব জাহাঙ্গীর আলমকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) করা হয়েছে। পরিকল্পনা কমিশনের সদস্য আবদুল বাকীকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। এ ছাড়া স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আজিজুর রহমানকে ওএসডি করা হয়েছে। এই বিভাগের সচিব পদায়ন না করা পর্যন্ত স্বাস্থসেবা সচিব এম এ আকমল হোসেন আজাদকে চলতি দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!