ads

বুধবার , ১০ জানুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশের অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না : শেখ হাসিনা

খবর টি পড়েছেন : ৪৯৬
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ২০০৯ এর পর প্রতিটি নির্বাচনে আওয়ামী লীগকে দেশের জনগণ ভোট দিয়েছে। আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে। আমি বিশ্বাস করি, আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে বলেই বাংলাদেশের অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না। তিনি ১০ জানুয়ারি বুধবার বিকাল ৫টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে ওই কথা বলেন।

Shamol Bangla Ads

প্রধানমন্ত্রী বলেন, আমার অবাক লাগে সামরিক একনায়করা যখন ভোট কারচুরি করে ক্ষমতায় আসে সেই নির্বাচন নিয়ে কেউ কথা বলতো না। যখন নির্বাচন মানে ছিল ১০টা হোন্ডা ২০টা গোণ্ডা নির্বাচন ঠান্ডা। আমরা যখন গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি, মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছি তখনই আমাদের নির্বাচন নিয়ে প্রশ্ন।

বাধা উপেক্ষা করে ভোট দেওয়ায় জনগণের প্রতি ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ অনেকের অনেকরকম স্বপ্ন ছিল। অনেকে নির্বাচন ব্যর্থ করতে চেয়েছিল, কিন্তু তাদের চেষ্টা ব্যর্থ হয়েছে। মানুষ যেন ভোট দিতে না পারে সেই চেষ্টা করা হয়েছিল।

Shamol Bangla Ads

তিনি বলেন, এবারের নির্বাচনে কেউ বলতে পারবে না, দিনের ভোট রাতে হয়েছে। এবারের ভোটে কারচুপি হয়েছে এমন কিছু বলার ক্ষমতা কারও নেই। কারণ, স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে এবারের নির্বাচন অত্যন্ত স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ হয়েছে। শুধুমাত্র নৌকাকে বিজয়ী করতে ১০৩ বছরের বৃদ্ধও ভোটকেন্দ্রে গেছেন।

সরকারপ্রধান বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না আসলে বাংলাদেশ এগোতে পারতো না। উন্নয়নের দিকে বাংলাদেশের এই অগ্রযাত্রা আর কেউ বন্ধ করতে পারবে না।

এর আগে বিকাল ৪টার দিকে আওয়ামী লীগ সভাপতি সভামঞ্চে উপস্থিত হন। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই সমাবেশে জড়ো হতে থাকেন নেতা-কর্মীরা। দুপুরে সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে দেখা যায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সংসদ নেতা হলেন শেখ হাসিনা, উপনেতা মতিয়া চৌধুরী পরবর্তী সংবাদ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত রাষ্ট্রপতির

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads