ads

রবিবার , ১১ আগস্ট ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উত্তরণে আলোচনা সভা অনুষ্ঠিত

রেজাউল করিম বকুল
আগস্ট ১১, ২০২৪ ১০:১৭ পূর্বাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি উত্তরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ আগস্ট রবিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সংখ্যালঘু প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের নিয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ।

সভায় চলমান সহিংসতা ও পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণে নানা দিক তুলে ধরে বক্তব্য দেন সেনা বাহিনীর ওয়ারেন্ট অফিসার মো. আব্বাস, উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারী নুরুজ্জামান বাদল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট রেজুয়ানউল্লাহ, শহর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আনিসুজ্জামান খোকন, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মো, রাশেদুজ্জামান, কোটা বিরোধী আন্দোলনের উপজেলা সমন্বয়ক শওকত জামান শিহাব, উপজেলা পূজা উদযাপন কমিটির প্রতিনিধি প্রবীর সাহা প্রমুখ।

Shamol Bangla Ads

সভায় বক্তারা চলমান পরিস্থিতি থেকে উত্করণে প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীকে সার্বিক সহায়তার প্রতিশ্রুতি দেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!