ads

বুধবার , ১৭ জুলাই ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঢাকাসহ ৬ জেলায় বিজিবি মোতায়েন

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ১৭, ২০২৪ ২:৩৯ অপরাহ্ণ

সারা দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, বগুড়া, ফরিদপুর ও কক্সবাজারে বিজিবি মোতায়েন করা হয়েছে। ১৭ জুলাই বুধবার বিজিবির জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

Shamol Bangla Ads

এ দিকে সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করছে শিক্ষার্থীরা। বেশ কিছু বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

গতকাল কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ, যুবলীগের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। চট্টগ্রামে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। রংপুরে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এলাকা। গুলিবিদ্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ (২৫) নিহত হন। ঢাকায় সায়েন্স ল্যাবে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ, যুবলীগের নেতা-কর্মীদের তুমুল সংঘর্ষ হয়েছে। পুরান ঢাকার চানখাঁরপুলেও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

Shamol Bangla Ads

উল্লেখ্য, বেশ কয়েক দিন ধরে কোটা সংস্কার আন্দোলনে সরব রয়েছেন শিক্ষার্থীরা। গতকাল সোমবার থেকে সংঘর্ষের শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। কয়েকশ আন্দোলনকারী আহত হন।

Need Ads
error: কপি হবে না!