ads

বৃহস্পতিবার , ১১ জুলাই ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শিক্ষার্থীদের কল্যাণে সরকার সব করতে প্রস্তুত : জনপ্রশাসনমন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ১১, ২০২৪ ৩:৩৪ অপরাহ্ণ

সরকারি চাকরিতে কোটার বিষয়টি আদালতে নিষ্পত্তি হওয়ার পর সরকার শিক্ষার্থীদের কল্যাণে সবকিছু করতে প্রস্তুত বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। ১১ জুলাই বৃহস্পতিবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

Shamol Bangla Ads

এক প্রশ্নের জবাবে ফরহাদ হোসেন বলেন, আগে আদালতে বিচারাধীন বিষয়টি শেষ হোক। এরপর আরও কিছু আলোচনার দরকার হলে, তা করতে আমরা সবসময় প্রস্তুত আছি। দেশের কল্যাণে, শিক্ষার্থীদের কল্যাণে, আমাদের সন্তানদের কল্যাণে যা করা লাগে, আমরা তা করব।

কয়েকদিনে ধরে রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের নন-ক্যাডার ‘উপসহকারী প্রকৌশলী’ পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে।

Shamol Bangla Ads

এরই পরিপ্রেক্ষিতে সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করলে জনপ্রশাসনমন্ত্রী বলেন, বিসিএসের প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিষয়টি এবং প্রতারণার মাধ্যমে এ পরীক্ষায় অংশ নিয়ে কেউ চাকরি পেয়েছে আর তা প্রমাণ হলে চাকরি-বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Need Ads
error: কপি হবে না!