ads

মঙ্গলবার , ৯ জুলাই ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
জুলাই ৯, ২০২৪ ৭:২৩ অপরাহ্ণ

শেরপুরে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়নে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৯ জুলাই মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম প্রধান অতিথি ও পুলিশ সুপার মো. আকরামুল হোসেন পিপিএম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

Shamol Bangla Ads

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) তোফায়েল আহমেদ, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরো প্রমুখ।

ওই প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা তামাক ও তামাকজাত দ্রব্য ব্যবহারের ক্ষতিকর বিভিন্ন দিক নিয়ে আলোচনা-সহ তামাক ও ধূমপানের কুফল সম্পর্কে ব্যক্তি ও জাতীয় পর্যায়ে জনসচেতনতা সৃষ্টি করার উপর গুরুত্ব আরোপ করেন।

Shamol Bangla Ads

কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসান, জেলা প্রশাসন ও অন্যান্য দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির সদস্যগণসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!