ads

মঙ্গলবার , ১৩ আগস্ট ২০১৩ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এমপি রনির বিরুদ্ধে আরও ২ মামলা : সাংবাদিক পেটানোর মামলায় জামিন না মঞ্জুর

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ১৩, ২০১৩ ৬:১৫ অপরাহ্ণ

Mp roniশ্যামলবাংলা ডেস্ক :  সংসদ সদস্য গোলাম মাওলা রনির বিরুদ্ধে গলাচিপা থানায় আরও দুটি মামলা হয়েছে। ১১ আগস্ট রোববার  রাতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান লিকন একটি এবং অন্য মামলাটি করেন এমপি রনির চাচা শ্বশুর ডাকুয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি বদরুল ইসলাম খান বাদল । মামলা সূত্রানুযায়ী, গলাচিপার পানপট্টিতে ২০১০ সালের ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে হামলায় এমপি গোলাম মাওলা রনি, তার শ্যালক ডাকুয়া ইউনিয়নের চেয়ারম্যান মু. মকবুল হোসেন খানসহ ১৭ জনকে আসামি করে মামলা করেন শামসুজ্জামান লিকন। ২০১২ সালের ২৫ মার্চ হামলা ও চাঁদাবাজির অভিযোগে এমপি গোলাম মাওলা রনি, শ্যালক ডাকুয়া ইউনিয়নের চেয়ারম্যান মু. মকবুল হোসেন খানসহ ১১ জনকে আসামি করে মামলা করেন বদরুল ইসলাম খান বাদল। গলাচিপা থানার ওসি এসএম জিয়াউল হক জানান, দুটি মামলারই তদন্ত চলছে। অপরদিকে সাংবাদিক মারধরের মামলায় কারাগারে আটক গোলাম মাওলা রনির জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ভারপ্রাপ্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ড. আখতারুজ্জামানের আদালতে রনির পক্ষে জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!