ads

বুধবার , ২৬ জুন ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে মসজিদের বারান্দা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
জুন ২৬, ২০২৪ ৭:২৫ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে ষাটোর্ধ্ব বয়সী অজ্ঞাতনামা এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৬ জুন বুধবার সকালে উপজেলার পশ্চিম রাজনগর খানারপাড় জামে মসজিদের বারান্দা থেকে ওই লাশ উদ্ধার করা হয়৷

Shamol Bangla Ads

পুলিশ, জনপ্রতিনিধি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার ভোরে ফজরের আজান দিতে উপজেলার রাজনগর খানারপাড় জামে মসজিদে আসেন মুয়াজ্জিন রহিচ উদ্দীন।এসময় তিনি মসজিদের বারান্দায় অজ্ঞাত ওই বৃদ্ধকে বসে থাকতে দেখেন।

পরে নামাজ শেষে মুসল্লিরা বৃদ্ধকে অচেতন অবস্থায় মসজিদের বারান্দায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় ইউপি সদস্য আকাবর হোসেন ও আশপাশের লোকজনকে খবর দিলে তাঁরা গিয়ে বৃদ্ধকে মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে অজ্ঞাতনামা ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূঁইয়া বলেন, খবর পেয়ে ষাটোর্ধ্ব বয়সী এক বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃতের পরিচয় শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ওই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!