ads

বুধবার , ১ জানুয়ারি ২০১৪ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সৈয়দপুরে ট্রাষ্ট টেকনিক্যাল ট্রেনিং ইনষ্টিটিউটের উদ্বোধন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ১, ২০১৪ ১:৫২ অপরাহ্ণ

Trust-02নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুর সেনানিবাস এলাকায় যুব সমাজের সার্বিক উন্নয়নের জন্য সেনাসদর, এজি’র শাখা (কল্যাণ ও পূণর্বাসন অধিদপ্তর) এর পৃষ্ঠপোষকতায় ট্রাষ্ট ব্যাংক লিমিটেডের অর্থায়নে ট্রাষ্ট টেকনিক্যাল ট্রেনিং ইনষ্টিটিউট’র উদ্বোধন করা হয়েছে। ১ জানুয়ারী বুধবার সকালে জিওসি ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুরের মেজর জেনারেল মো. সালাহ্ উদ্দিন মিয়াজী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এটির উদ্বোধন করেন।
ইএমই সেন্টার অ্যান্ড স্কুলের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মো. কবিরুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ২২২ পদাতিক ব্রিগেডের কমান্ড্যার ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আহমেদ জাকারিয়া, বিপি, এফডব্লিউসি, পিএসসি, কম্পিউটার অফিস এপ্লিকেশন’র শিক্ষার্থী রাবেয়া জাহান প্রমুখ। এই প্রতিষ্ঠানটি কারিগরী শিক্ষা বোর্ডের আওতায় ড্রাইভিং কাম অটো মেকানিক্স, কম্পিউটার অফিস এপ্লিকেশন, ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন এবং রেফ্রিজারেটর অ্যান্ড এয়ারকন্ডিশনিং চারটি শাখায় ৬ মাস মেয়াদী প্রশিক্ষণ প্রদান করা হবে। ইতোমধ্যে কোর্স সমূহে সর্বমোট ১১০ জন প্রশিক্ষনার্থী নিবন্ধিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ফিতা কেটে ট্রেুনিং ইনষ্টিটিউটের উদ্বোধন করেন। তিনি বলেন, এই প্রতিষ্ঠান থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে ব্যক্তিগত ও জাতিগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবে বলে তিনি আশা করেন।

Need Ads
error: কপি হবে না!