ads

রবিবার , ২৩ জুন ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খোরশেদ আলম, ঝিনাইগাতী
জুন ২৩, ২০২৪ ৩:০৫ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান। আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শরিফ উদ্দিন সরকার, নলকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী ফর্সা, উপজেলা জাসদের সভাপতি মিজানুর রহমান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আয়েশা সিদ্দিকা রুপালি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শামসুল আরেফিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহববায়ক ছামিউল হক রনি, সাবেক ইউপি সদস্য আলমগীর কবির রুপম, স্বেচ্ছাসেবক লীগের সদস্য তুষার আল নুর প্রমুখ। আলোচনা শেষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে উপজেলা আওয়ামী লীগের তৃনমুলের নেতা কর্মিরা অংশ গ্রহন করেন।

অপরদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়ের নেতৃত্বে পৃথকভাবে পালিত হয়েছে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। এতে সভাপতিত্ব করেন সাবেক উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোফাজ্জল হোসেন চান।

Shamol Bangla Ads

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহ আলম প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!