ads

রবিবার , ২৩ জুন ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পুলিশের এক অতিরিক্ত আইজিপি ও ৯ ডিআইজিকে বদলি-পদায়ন

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২৩, ২০২৪ ৩:৫৭ অপরাহ্ণ

পুলিশের একজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এবং নয়জন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

Shamol Bangla Ads

২৩ জুন রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একইদিন পৃথক আরেক প্রজ্ঞাপনে ১৪ জেলায় নতুন এসপি পদায়ন করা হয়।

অতিরিক্ত আইজিপি পদমর্যাদার কর্মকর্তার মধ্যে- চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণপদ রায়কে পুলিশ সদর দপ্তরে (অতিরিক্ত আইজিপি সুপারনিউমারারি) পদে পদায়ন করা হয়েছে। এছাড়া ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে- পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের ডিআইজি মো. ইলিয়াছ শরীফকে বরিশাল রেঞ্জ ডিআইজি, মেট্রোরেলের ডিআইজি মো. সাইফুল ইসলামকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশেরা কমিশনার, খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমাড্যান্ট মো. নিশারুল আরিফকে পুলিশ সদরদপ্তরে,

Shamol Bangla Ads

ডিএমপির অতিরিক্ত কমিশনার মহা. আশরাফুজ্জামানকে পুলিশ সদরদপ্তরে, আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকীকে পুলিশ সদরদপ্তরে, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. মাহবুবুর রহমানকে মেট্রোরেলের ডিআইজি, পুলিশ সদরদপ্তরের ডিআইজি এস এম মোস্তাক আহমেদ খানকে ডিএমপির অতিরিক্ত কমিশনার, বরিশাল রেঞ্জ ডিআইজি জামিল হাসানকে হাইওয়ে পুলিশে এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি মোল্যা নজরুল ইসলামকে সিআইডিতে পদায়ন করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!