ads

বৃহস্পতিবার , ২০ জুন ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি বহাল, কমল গ্রীষ্মের ছুটি

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২০, ২০২৪ ৫:৫১ অপরাহ্ণ

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানে শুক্রবারের পাশাপাশি শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকবে। একই সঙ্গে এবারের গ্রীষ্মের ছুটি কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

Shamol Bangla Ads

শিক্ষাপঞ্জি অনুসারে এবার পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে ১৩ জুন, যা চলার কথা ছিল ২ জুলাই পর্যন্ত। কবে থেকে শনিবারে ছুটি বহাল হবে এ বিষয়ে সভায় উপস্থিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ষষ্ঠ থেকে নবম শ্রেণির ষাণ্মাসিক মূল্যায়ন রুটিনে শনিবার পরীক্ষা রাখা হয়েছে। সেই হিসেবে বলা যায়, এ মূল্যায়ন এবং এইচএসসি পরীক্ষা শেষে এটি কার্যকর হবে।

নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন শুরু আগামী ৩ জুলাই। ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন চলবে ৩০ জুলাই পর্যন্ত।

Shamol Bangla Ads

এর আগে গত ২০ এপ্রিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় সাপ্তাহিক ছুটি শনিবারও ক্লাস নেওয়ার অফিস আদেশ জারি করা হয়। এরপর গত ৪ মে থেকে প্রতি শনিবারও ক্লাস নেওয়া হয়।

Need Ads
error: কপি হবে না!