ads

বৃহস্পতিবার , ২০ জুন ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আজ সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর চতুর্থ মৃত্যুবার্ষিকী

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২০, ২০২৪ ২:২৮ অপরাহ্ণ

সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর আজ চতুর্থ মৃত্যুবার্ষিকী। ২০২০ সালের ২০ জুন তিনি করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে মারা যান। তিনি ছিলেন একাধারে সাংবাদিক, কলামিস্ট, ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, সংবাদ লেখক ও পাঠক, নৃত্যশিল্পী, ধারাভাষ্যকার ও আবৃত্তিশিল্পী।
১৯৩৪ সালের ২৬ জুন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার খান সোনতলা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। পাকিস্তান শাসনামলে স্বৈরাচার সরকারবিরোধী আন্দোলন করতে গিয়ে তিনি চারবার জেলে যান।

Shamol Bangla Ads

আগামীকাল শুক্রবার সন্ধ্যায় বক্তৃৃতা প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে কবি শাহজাহান আবদালীর সভাপতিত্বে রাজধানীর মোহাম্মদপুর ১০, শেখেরটেক মসজিদ মার্কেটের দোতলায় কামাল লোহানীর কর্মময় জীবন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাধীনতা পদকপ্রাপ্ত গবেষক অধ্যাপক আসাদুজ্জামান। সম্মানিত অতিথি থাকবেন নজরুল গবেষক মাহবুবুল হক, কবি জহির হায়দার, কবি ও সাংবাদিক সালাম সালেহ উদ্দীন, সাংবাদিক শেখ রোকন ও জামাল উদ্দিন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!