ads

শনিবার , ১৫ জুন ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈদে টানা ৬ দিন বন্ধ থাকবে শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
জুন ১৫, ২০২৪ ২:৪৯ অপরাহ্ণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দরে টানা ৬ দিন আমদানি-রপ্তানি ও লোড-আনলোড বন্ধ থাকবে। তবে ঈদের দিনসহ প্রতিদিন ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। বন্দর কর্তৃপক্ষ ওই তথ্য নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

জানা গেছে, মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে নাকুগাঁও স্থলবন্দরের আমাদানি রপ্তানি ও লোড-আনলোডসহ সব কার্যক্রম ১৬ জুন রবিবার থেকে ২১ জুন শুক্রবার পর্যন্ত টানা ৬ দিন বন্ধ থাকবে। আগামী ২২ জুন শনিবার থেকে এ বন্দর দিয়ে ফের আমদানি-রপ্তানি কার্যক্রমসহ সকল কার্যক্রম শুরু হবে।

নাকুগাঁও আমদানি-রফতানিকারক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল জানান, ঈদুল আজহা উপলক্ষে ভারত, ভুটান ও বাংলাদেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত মতে, ১৬ জুন থেকে ২১ জুন পর্যন্ত টানা ৬ দিন নাকুগাঁও স্থলবন্দরের সকল ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে। তিনি জানান, শনিবার থেকেই এই স্থলবন্দর বন্ধ ঘোষনা করার কথা থাকলেও ওপারে ভারত অংশে পাথরভর্তি ভুটানের কিছু ট্রাক আটকে আছে। সেই ট্রাকগুলো শনিবার নাকুগাঁও স্থলবন্দরে আনলোড হবে। তাই এই বন্দর রবিবার থেকে টানা ৬ দিন বন্দের কবলে পড়ছে।

Shamol Bangla Ads

এ ব্যাপারে নাকুগাঁও স্থলবন্দরের সহকারী পরিচালক জাহিদুল ইসলাম জানান, ঈদুল আজহা উপলক্ষে সরকারি বন্ধ শুক্রবার থেকে শুরু হলেও কিছু পাথরবোঝাই ট্রাক ওপারে লাইনে থাকায় সেগুলো ব্যবসায়ী নেতৃবৃন্দের অনুরোধে শনিবারও আনলোড করা হচ্ছে। আর ব্যবসায়ীদের সাথে আলোচনার মাধ্যমে  নাকুগাঁও স্থলবন্দর ৬ দিন অর্থাৎ আগামী ২১ জুন পর্যন্ত বন্ধ থাকবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!