ads

বুধবার , ৫ জুন ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন : প্রথম চার ঘণ্টায় ভোট পড়েছে ১৭.৩১ শতাংশ

শ্যামলবাংলা ডেস্ক
জুন ৫, ২০২৪ ২:৩২ অপরাহ্ণ

উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত দেশের ৬০ উপজেলায় ভোট পড়েছে ১৭ দশমিক ৩১ শতাংশ। ৫ জুন বুধবার নির্বাচন কমিশন সচিব শফিউল নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

Shamol Bangla Ads

তিনি বলেন, ২৬ জেলায় ৬০ উপজেলায় সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৭ দশমিক ৩১ শতাংশ ভোট পড়েছে। এ পর্যন্ত কোথাও বড় ধরনের কোনো অনিয়ম, গোলযোগের তথ্য পায়নি ইসির কেন্দ্রীয় মনিটরিং সেল। ভোটের সময় অনিয়মের চেষ্টা করায় ৪ জনকে আটক করা হয়েছে জানিয়ে ইসি সচিব বলেন, ৩ জনকে জরিমানাও করা হয়েছে।

এদিকে, একযোগে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। এছাড়া ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থগিত হওয়া আগের ধাপের ২০ উপজেলার ভোট অনুষ্ঠিত হবে আগামী ৯ জুন। ভোট উপলক্ষে সংশ্লিষ্ট ৬০ উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে।

Shamol Bangla Ads

নির্বাচন ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষা, ভোট কেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শৃঙ্খলা বজায় রাখতে ৬৭ হাজার ৭০৭ জন সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। তাদের পাশাপাশি নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে ১৬৬ প্লাটুন বিজিবি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!