ads

মঙ্গলবার , ৪ জুন ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ঈদুল আযহা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
জুন ৪, ২০২৪ ৭:৫৩ অপরাহ্ণ

শেরপুরে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদুল আযহা উদযাপনে জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ জুন মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।

Shamol Bangla Ads

সভায় ঈদুল আযহার সকল কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে সকলের মতামত গ্রহণসহ যানজট নিরসন, পশুর হাট ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং এর উপর গুরুত্বারোপ করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), উপসচিব মুকতাদিরুল আহমেদের সঞ্চালনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোরশেদ আলম (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার), অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মোসা. হাফিজা জেসমিন, সিভিল সার্জন অনুপম ভট্টাচার্য্য, ভারপ্রাপ্ত পৌর মেয়র মো. নজরুল ইসলাম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার এ্যাডভোকেট মোখলেছুর রহমান আকন্দ প্রমুখ।

Shamol Bangla Ads

সভায় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর প্রধান, ব্যবসায়ী প্রতিনিধি, ইমামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!