ads

রবিবার , ২ জুন ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কোরবানির পশুর হাটের ইজারাদারদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার
জুন ২, ২০২৪ ৬:০২ অপরাহ্ণ

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুর হাটের ব্যবস্থাপনা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে হাট ইজারাদারদের সাথে শেরপুর জেলা পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২ জুন রবিবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. আকরামুল হোসেন পিপিএম-সেবা।

Shamol Bangla Ads

সভায় শুরুতে পুলিশ সুপারের সাথে হাট ইজারাদারদের পরিচিত পর্ব অনুষ্ঠিত হয়। পরে কোরবানির পশুর হাটের সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে শেরপুর জেলা পুলিশের হাট ইজারাদারদের থেকে প্রত্যাশাসমূহ ও নির্দেশনাবলী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন মাধ্যমে উপস্থাপন করা হয়। পরবর্তীতে পুলিশ সুপার উপস্থিত সকলের সাথে উন্মুক্ত আলোচনা করেন।

ওইসময় তিনি পশুর হাটে পুলিশ কন্ট্রোল রুম স্থাপন, যানজট নিরসনে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা, সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে পোশাকের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা ও দ্রুত সহায়তার জন্য কুইক রেসপন্স টিম এবং জাল টাকা সনাক্তকরণ মেশিন সরবরাহের ব্যবস্থাসহ উন্মুক্ত আলোচনায় উঠে আসা বিভিন্ন বিষয়ে সার্বিক নির্দেশনা প্রদান করেন।

Shamol Bangla Ads

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মো. দিদারুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন হাটের ইজারাদারগণ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!