ads

রবিবার , ২ জুন ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস পালিত

স্টাফ রিপোর্টার
জুন ২, ২০২৪ ৫:৫৪ অপরাহ্ণ

শেরপুরে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষে দিনব্যাপী পূজা অর্চনাসহ নানা অনুষ্ঠানমালা আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে ২ জুন রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের রগঘুনাথ জিউর মন্দির প্রাঙ্গণে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

অনুষ্ঠানমালার মধ্যে সকালে মন্দিরে পূজা অর্চনা, দুপুরে মন্দির প্রাঙ্গণে অঞ্জলি প্রদান ও বাল্য ভোজ প্রসাদ বিতরণ এবং রাজভোগ প্রদান করা হয়। এছাড়া সন্ধায় আরতির আয়োজন করা হয়েছে। সবশেষে রাতে বিশ্বব্রহ্মাণ্ডের জন্য শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হবে। এ সময় জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্তকুলের সমাবেশ ঘটে।

আয়োজকরা জানান, প্রতিবছরই শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার এই তিরোধান উপলক্ষে নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয় এবং এখানে প্রতি বছরই হাজার হাজার ভক্তগুলোর আগমন ঘটে। ভক্তকুলরা এ সময় বাবা লোকনাথের কাছে তাদের মনোবাসনা পূরণে প্রার্থনা করেন।

Shamol Bangla Ads

জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক নন্দ সাহা জানান, আমরা প্রতিবছর এই মন্দিরে শ্রীশ্রী লোকনাথ বাবার তিরোধান উৎসব পালন করে থাকি। এখানে প্রতিবছর হাজার হাজার ভক্তকূল এসে তাদের মনোবাসনা পূরণের জন্য লোকনাথ বাবার কাছে প্রার্থনা করেন। সেই সাথে ভক্তরা বিশ্ব শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!