ads

বৃহস্পতিবার , ৩০ মে ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পটুয়াখালী গেলেন প্রধানমন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক
মে ৩০, ২০২৪ ১:১১ অপরাহ্ণ

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে পটুয়াখালীর কলাপাড়ার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩০ মে বৃহস্পতিবার সকালে তেজগাঁও বিমানবন্দর থেকে তিনি উড়োজাহাজে চড়ে কলাপাড়ার উদ্দেশে রওনা হন বলে জানিয়েছেন তার উপ প্রেস সচিব এম এম ইমরুল কায়েস।

Shamol Bangla Ads

তিনি জানান, সরকারপ্রধান দুর্যোগকবলিত মঠবাড়িয়া ও পাথরঘাটা এলাকা পরিদর্শন শেষে দুপুর ১২টা ২০ মিনিটে কলাপাড়ার খেপুপাড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন হেলিপ্যাডে নামবেন। পরে কলাপাড়া পৌর শহরের সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে দুই হাজার দুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করবেন।

দুপুর দেড়টায় কলাপাড়ার শেখ কামাল ব্রিজ পরিদর্শন করবেন শেখ হাসিনা। এরপর পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের সম্মেলনকক্ষে বরিশাল বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। বিকাল ৫টায় পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের হেলিপ্যাড থেকে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে রওনা হবেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!