ads

রবিবার , ১৭ জুলাই ২০২২ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অসহায় মানুষের ক্ষতি করবেন না, বললেন মাশরাফি

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ১৭, ২০২২ ৯:১৮ অপরাহ্ণ

লোহাগড়ার দিঘলিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলায় ক্ষুব্ধ স্থানীয় সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা নোংরা রাজনীতি পরিহার করার জন্য প্রতিপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। তাকে ভোগাতে অসহায় মানুষের ক্ষতি না করার জন্য বলেছেন।

Shamol Bangla Ads

রবিবার ফেসবুকে প্রতিপক্ষের উদ্দেশে তিনি লিখেছেন, ‘সামনে থেকে আঘাত করুন। আমার সঙ্গে সরাসরি লড়াই করুন। আমি সাধুবাদ জানাব। পেছন থেকে আঘাত করতে করতে আপনারা ক্লান্ত হয়ে যাবেন। আমাকে ভোগানোর জন্য দয়া করে সাধারণ ও অসহায় মানুষের আর ক্ষতি করবেন না। মানুষকে শান্তিতে থাকতে দিন, লড়াই আমার সঙ্গে করুন। আমি জানি, নড়াইলে রাজনীতি যাঁদের কাছে পেশা তাঁদের কাছে আমি এখন নেশা।’

পোস্টে তিনি ইঙ্গিত করেছেন, দু’বছর আগে তাঁর নির্বাচনী এলাকা, বিশেষ করে তাঁর শ্বশুরবাড়ি এলাকায় হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের ওয়াজ মাহফিলকে কেন্দ্র করেও তাঁকে হেয় করার চেষ্টা করা হয়। গত ১৮ জুন সদরের মির্জাপুর ইউনাইটেড কলেজের অধ্যক্ষ অপদস্থের ঘটনায়ও তাঁকে জড়ানোর চেষ্টা করা হয়েছে। সর্বশেষ দিঘলিয়ায় সাম্প্রদায়িক হামলার মাধ্যমে তাঁকেও বিপদে ফেলার চেষ্টা করা হয়েছে।

Shamol Bangla Ads

নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি শনিবারই দিঘলিয়ায় হিন্দুদের ওপর হামলায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও মন্দির পরিদর্শন করেছেন।

এ প্রসঙ্গে স্থানীয় যুবলীগ নেতা ও স্থানীয় সংসদ সদস্যের প্রেস সচিব সৌমেন বসু বলেন, মাশরাফি যে স্বপ্ন নিয়ে নড়াইলের উন্নয়নে কাজ করে চলেছেন, তাঁকে বাধাগ্রস্ত করতেই একটি রাজনৈতিক গোষ্ঠী উঠেপড়ে লেগেছে। মাশরাফি এমপি হওয়ার পর থেকেই তাঁরা পেছন থেকে টেনে ধরার চেষ্টা করছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads