ads

শনিবার , ২৫ মে ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুরে তৃতীয় লিঙ্গের মুন্নি ভাইস চেয়ারম্যান পদে জয়ী

শ্যামলবাংলা ডেস্ক
মে ২৫, ২০২৪ ১২:১৩ অপরাহ্ণ

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ নারী প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন তৃতীয় লিঙ্গের মুন্নি আক্তার। এছাড়া উপজেলার পরিষদের চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ।

Shamol Bangla Ads

জানা যায়, ষষ্ঠ উপজেলা নির্বাচনের মহিলা ভাইস চেয়ারম্যান পদে তৃতীয় লিঙ্গের মুন্নি আক্তার সেলাই মেশিন প্রতীকে ২৩ হাজার ৭৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছা. মাজেদা বেগম কলস প্রতীকে পেয়েছেন ২১ হাজার ১৮৪ ভোট। চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকে ৩০ হাজার ২৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আবুল কালাম আজাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলার চেয়ারম্যান মোটরসাইকেল প্রতীকে ২৫ হাজার ৮৯৮ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মো. আরিফ খান বই প্রতীকে ২৯ হাজার ৭৭৮ ভোট পেয়েছে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. দুলাল হোসেন টিয়াপাখি প্রতীক নিয়ে পেয়েছেন ১৩ হাজার ৭২৯ ভোট।
নির্বাচন ব্যবস্থা গণতন্ত্রের সবচেয়ে বড় চাবি কাঠি: রাশেদা সুলতানা

Shamol Bangla Ads

এ উপজেলায় ৫ জন চেয়ারম্যান, ৬ জন মহিলা ও ১২ জন পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। উপজেলা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসারের তথ্য মতে মাদারগঞ্জ উপজেলায় ৩৮.১৫ শতাংশ ভোট পড়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!