ads

বৃহস্পতিবার , ২৩ মে ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইউরোপা চ্যাম্পিয়ন আটালান্টা

শ্যামলবাংলা ডেস্ক
মে ২৩, ২০২৪ ১:০৯ অপরাহ্ণ

অবশেষে ৫১ ম্যাচ পর থামল বায়ার লেভারকুজেনের অজেয় যাত্রা। হারতে ভুলে যাওয়া লেভারকুজেনকে বাস্তবের রুক্ষ মাটিতে নামিয়ে ইউরোপা লিগ জিতল আটালান্টা। আদেমোলা লোকমানের হ্যাটট্রিকে ইতালির ক্লাবটি আলোনসোর ছেলেদের হারাল ৩-০ গোলে। এতে ৬১ বছর পর কোনও ট্রফি জিতল আটালান্টা। ক্লাবের ইতিহাসে এটিই প্রথম ইউরোপিয়ান শিরোপা।

Shamol Bangla Ads

বল দখলে অনেকটা পিছিয়ে থাকলেও আক্রমণে অনেক বেশি আগ্রাসী ছিল আটালান্টা। ম্যাচে ১০টি শট নেয় তারা, যার ৭টিই ছিল লক্ষ্যে। অন্যদিকে সমান শট নিয়ে মোটে ৩টি লক্ষ্যে রাখতে পারে লেভারকুজেন।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে আটালান্টা। ২৬ মিনিটের মধ্যেই ২-০ গোলে পিছিয়ে পড়ে লেভারকুজেন। ১২ মিনিটে প্রথম গোলটির পর ২৬ মিনিটে নিজের দিতিয় গোলটিও করেন লোকমান। সেই লিড ধরে রেখেই বিরতিতে যায় দলটি।

Shamol Bangla Ads

বিরতি থেকে ফিরে ২ গোলে এগিয়ে থাকার সুযোগ নিয়ে জাভি আলোনসোর শিষ্যদের উপর আবার চড়াও হয় আটলান্টা। ৭৫ মিনিটে দারুণ সুযোগ তৈরি করেন লোকমান। প্রথম দুই গোলের সৌন্দর্য ছাড়িয়ে বাঁ-পায়ে টপকর্নারে দূরপাল্লার শটে তৃতীয় গোল এনে হ্যাটট্রিক পূর্ণ করেন। শেষ দিকে লেভারকুজেন চেষ্টা করেও পায়নি সান্ত্বনাসূচক গোলটি। শেষ পর্যন্ত ট্রেবল জয়ের স্বপ্ন ভাঙার হতাশা নিয়েই মাঠ ছেড়েছে তারা। আর লেভারকুজেনের হতাশার বিপরীতে ইতিহাস গড়ার আনন্দে মেতেছে আতালান্তা।

ট্রেবল জেতার সুযোগ হারালেও এখনও ডাবল জয়ের সুযোগ আছে লেভারকুসেনের। আগামী রবিবার জার্মান কাপের শিরোপা জয়ের লক্ষ্যে কাইজারস্লাটার্নের বিপক্ষে মাঠে নামবে তারা।

Need Ads
error: কপি হবে না!