ads

রবিবার , ১২ মে ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় প্রতিবন্ধী মহিলাকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার

জাহাঙ্গীর হোসেন, নকলা
মে ১২, ২০২৪ ৯:৪৫ অপরাহ্ণ

শেরপুরের নকলায় শারীরিক প্রতিবন্ধী এক মহিলাকে ধর্ষণের অভিযোগে নিজাম উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ওই ঘটনায় ১১ মে শনিবার প্রতিবন্ধী মহিলার বড়ভাই বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Shamol Bangla Ads

এর আগে গত ৭ মে মঙ্গলবার বিকেলে পাঠাকাটা ইউনিয়নের পাঠাকাটা পাকা সড়কের মোড়ে নিজামের বাড়িতে এ ঘটনা ঘটে। নিজাম পেশায় ব্যবসায়ী। তাঁর নিজ বাড়িতে একটি মুদির দোকান রয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, স্বামী পরিত্যাক্তা নিঃসন্তান প্রতিবন্ধী ওই মহিলা দীর্ঘদিন ধরে পিত্রালয়ে থাকেন। নিজামের বাড়ি ও প্রতিবন্ধী মহিলার পিত্রালয় কাছাকাছি। ঘটনার দিন নিজামের স্ত্রী বাড়িতে ছিলেন না। সে সুযোগে নিজাম প্রতিবন্ধী মহিলাকে তার মুদির দোকানে ডেকে নিয়ে একটি ম্যাঙ্গো জুস হাতে দিয়ে দোকানের সাথে ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

Shamol Bangla Ads

এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়া জানান, অভিযোগ পাওয়ার পর নিজামকে তার বাড়ি থেকে গ্রেফতার ও প্রতিবন্ধী মহিলাকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়। পরদিন ১২ মে রবিবার প্রতিবন্ধী মহিলাকে ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে এবং নিজামকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Need Ads
error: কপি হবে না!