ads

বৃহস্পতিবার , ২২ মে ২০১৪ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পেকুয়ায় পুলিশের হাত থেকে আসামী ছিনতাই মামলায় আটক ২

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ২২, ২০১৪ ২:৫২ অপরাহ্ণ
পেকুয়ায় পুলিশের হাত থেকে আসামী ছিনতাই মামলায় আটক ২

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি : পেকুয়ায় পুলিশের হাত থেকে আসামী ছিনতাইর ঘটনায় দায়ের করা মামলা ২ আসামীকে আটক করছে পুলিশ। জানা যায় ২০ মে দিবাগত রাতে পেকুয়া থানার ওসি হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ মগনামা ইউনিয়নের মটকাভাংঙ্গা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ২ জন আসামীকে আটক করে। আটককৃতরা হল মটকা ভাংঙ্গা এলাকার আমির হামজার ছেলে রফিকুল ইসলাম ও ফরিদুল আলম। আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য ১৯মে দিবাগত রাতে মগনামা উজানটিয়া সীমান্ত এলাকা সোনালী বাজারের একটি জুয়ার আসরে পেকুয়া থানার সেকেন্ড অফিসার আবদুল কায়ুম চৌধুরীর নেতৃত্বে হানা দিয়ে ৯জুয়াড়িকে আটক করে হাত কড়া পরিয়ে থানায় নিয়ে আসার সময় স্থানীয় ৫০/৬০ জন লোক পুলিশদের আহত করে আটককৃতদের ছিনিয়ে নিয়ে যায়। এঘটনায় এস.আই কুয়ুম চৌধুরী বাদী হয়ে ২৬ জন দূর্বৃত্তকে আসামীকে পেকুয়া থানায় মামলা দায়ের করেন।

Shamol Bangla Ads

পেকুয়ার নিরীহ ব্যক্তিদের বিরুদ্ধে চকরিয়া থানায় মিথ্যা মামলার অভিযোগ

 

Shamol Bangla Ads

পেকুয়ার নিরহ ব্যক্তিদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানাযায়, চকরিয়া পৌরসভার ৩ নং ওয়ার্ড সিকদার পাড়া এলাকার শহীদ উ¬ল্লাহর মেয়ে আফরোজা খানম তুরিনকে যৌন নিপীড়ন করছে বলে মিথ্যা তথ্য উপস্থপন করে হয়রানি করার জন্য বাদী হয়ে চকরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১০ ধারায় ৪ জন কে আসামী করে মামলা রজু করে। মামলার এজাহার সূত্রে জানা গেছে আফরোজা খানম তুরিন ২৮ এপ্রিল সকাল ৯ টায় নিজ বাড়ি থেকে খালার বাড়িতে যাওয়ার পথে লক্ষ্যারচর সিকদার পাড়া জামে মসজিদ সংলগ্ন রাস্তায় রিক্সার জন্য অপেক্ষাকালে ভরন্যারচর কৈয়ারবিল এলাকার নুরুল আলমের ছেলে তৌহিদুল ইসলাম ও বাটাখালী ৩ নং ওয়ার্ড পুইত্যা ডাকাত এবং পেকুয়া উপজেলার শেখেরকিল¬া ঘোনা এলাকার ছৈয়দ আহমদের ছেলে ইদ্রিস ও মৃত: জালাল আহমদের ছেলে কবির হোসেন তুরিনকে যৌন নিপীড়ন করেছে বলে এজাহারে উলে¬খ করা হয়েছে। অভিযোগ ্ওঠেছে পেকুয়া উপজেলার সদর ইউনিযনের শেখেরকিল¬া ঘোনা এলাকার ছৈয়দ আহমদের ছেলে ইদ্রিস ও মৃত: জালাল আহমদের ছেলে কবির হোসেন ঘটনার সাথে কোন ভাবে জড়িত না হলেও মামলায় তাদের আসামী করে হয়রানি করছে মামলা বাদী। এব্যাপারে পেকুয়া সদর ইউপির চেয়ারম্যান বাহাদুর শাহ বলেন, ঘটনার দিন সকাল ৮ টায় দুজনই তার কার্যালয়ে পারিবারিক জমি জমার বিরোধ সংক্রান্ত শালিশে উপস্থিত ছিলেন। তাদেরকে কারো প্ররোচনায় মামলায় জড়িয়ে হয়রানি করছে বলেও তিনি উল্লেখ করেন। এদিকে ইদ্রিস ও কবির সাংবাদিকদের বলেন, তারা ঘটনার দিন সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত চেয়ারম্যান বাহাদুর শাহর কার্যালয়ে উপস্থিত ছিলেন সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে তাদের বিরুদ্ধে এমিথ্যা মামলা দায়ের করেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!