ads

মঙ্গলবার , ৯ জুন ২০২০ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে করোনায় একদিনে রেকর্ড ৪৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩১৭১

শ্যামলবাংলা ডেস্ক
জুন ৯, ২০২০ ৪:১৮ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে সর্বোচ্চ ৪৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ১৭১ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত করা হয়েছে। ৯ জুন মঙ্গলবার দুপুরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ওই তথ্য জানান।
তিনি জানান, ৫৫টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৬৬৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই পরীক্ষায় নতুন করে ৩ হাজার ১৭১ জনের দেহে কোভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে। এই নিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭১ হাজার ৬৭৫ জনে। ডা. নাসিমা আরও জানান, সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৪৫ জনের। তাদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ১২ জন নারী। এই নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট ৯৭৫ জনের মৃত্যু হয়েছে।

Shamol Bangla Ads

সর্বশেষ মারা যাওয়া ৪৫ জনের বয়স ও এলাকা সংক্রান্ত তথ্য উল্লেখ করে তিনি জানান, তাদের মধ্যে ৭১ থেকে ৮০ বছর বয়সী ৮ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ১০ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ১৫ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৩ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ৫ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী দু’জন ও ১১ থেকে ২০ বছর বয়সী দু’জন। মৃত ব্যক্তিদের মধ্যে ঢাকা বিভাগের ২৮ জন, চট্টগ্রামের ১১ জন, রাজশাহীর দু’জন, সিলেটের দু’জন এবং রংপুরের দু’জন।
এদিকে করোনা নিয়ে চিকিৎসাধীন থাকা আরও ৭৭৭ জন ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন জানিয়ে ডা. নাসিমা বলেন, এই নিয়ে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ১৫ হাজার ৩৩৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

Need Ads
error: কপি হবে না!