ads

রবিবার , ৫ মে ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে উপজেলা নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময়

স্টাফ রিপোর্টার
মে ৫, ২০২৪ ১২:৩২ অপরাহ্ণ

আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষে শেরপুরের শ্রীবরদী উপজেলার ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ মে শনিবার বিকেলে শ্রীবরদী সরকারি কলেজ মিলনায়তনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত পুলিশ সুপার মো. আকরামুল হোসেন, পিপিএম-সেবা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল হক, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মো. দিদারুল ইসলাম, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী ও ভোটগ্রহণকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ২০২৪ অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সভায় নির্বাচনী আচরণ বিধ, সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবহিত করাসহ প্রিজাইডিং কর্মকর্তাদের যথাযথভাবে দ্বায়িত্ব পালনের উপর গুরুত্বারোপ করে করণীয় বর্জনীয় সংক্রান্তে প্রয়োজনীয় বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।

Need Ads
error: কপি হবে না!