ads

মঙ্গলবার , ৩০ এপ্রিল ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের পুলিশ সুপারকে বদলি, নতুন পুলিশ সুপার আকরামুল হোসেন

স্টাফ রিপোর্টার
এপ্রিল ৩০, ২০২৪ ৮:০৮ অপরাহ্ণ

শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবাকে বদলি করা হয়েছে। তার জায়গায় শেরপুরের নতুন পুলিশ সুপার হিসেবে আসছেন ডিএমপির গোয়েন্দা উত্তর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. আকরামুল হোসেন। ৩০ এপ্রিল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুর রহমান শেখ সাক্ষরিত এক প্রজ্ঞাপনে ওই তথ্য জানানো হয়েছে।

Shamol Bangla Ads

প্রজ্ঞাপনে বলা হয়, শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগমকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে। তার জায়গায় নতুন দায়িত্ব পেয়েছেন ডিএমপির ডিসি মো. আকরামুল হোসেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জানা যায়, মোসালিসা বেগম পিপিএম-সেবা বিসিএস পুলিশ ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি ২০২৩ সালের ২৬ জুলাই শেরপুরের পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।
এদিকে নতুন পুলিশ সুপারের দায়িত্ব পাওয়া আকরামুল হোসেনও বিসিএস পুলিশ ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি বর্তমানে ডিএমপির গোয়েন্দা উত্তর বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব পালন করছেন।

Shamol Bangla Ads

আকরামুল হোসেনের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের যুগিরহুদায়। তিনি ২০০০ সালে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করেন। এরপর ২০০৬ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন। আকরামুল হোসেন ২০২০ সালের জুনে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার থাকা অবস্থায় পদোন্নতি পেয়ে বগুড়ার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এসপি হন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!