ads

মঙ্গলবার , ২৩ এপ্রিল ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মালয়েশিয়ায় সামরিক মহড়ার সময় ২ হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১০

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৩, ২০২৪ ৩:০৮ অপরাহ্ণ

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় দুই হেলিকপ্টারের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ জন নিহত হয়েছেন। আসন্ন কুচকাওয়াজকে সামনে রেখে দেশটির নৌবাহিনীর দুটি হেলিকপ্টার সামরিক মহড়া চালানোর সময় মাঝ-আকাশে সংঘর্ষের এই ঘটনা ঘটে। ২৩ এপ্রিল মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

Shamol Bangla Ads

প্রতিবেদনে বলা হয়েছে, রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনীর কুচকাওয়াজের জন্য সামরিক মহড়া চলাকালীন মাঝ আকাশে নৌবাহিনীর দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষে দশ জন নিহত হয়েছেন। স্থানীয় মিডিয়ায় প্রকাশিত ফুটেজে মাঝ আকাশে সংঘর্ষের পর হেলিকপ্টার দুটিকে মাটিতে আছড়ে পড়তে ও বিধ্বস্ত হতে দেখা যায়।

বিবিসি বলছে, মালয়েশিয়ার লুমুত শহরে মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় এই ঘটনাটি ঘটে। দেশটির এই শহরে নৌবাহিনীর একটি ঘাঁটি রয়েছে। এদিকে দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের পর আরোহীদের সবাই নিহত হয়েছে এবং কেউ বেঁচে আছে কিনা জানা যায়নি।

Shamol Bangla Ads

রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনী জানিয়েছে, ‘সকল নিহতকে ঘটনাস্থলেই মৃত বলে নিশ্চিত করা হয়েছে এবং তাদেরকে লুমুত শহরের সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।’ এতে আরও বলা হয়, ঘটনার কারণ অনুসন্ধানে একটি কমিটি গঠন করা হবে।

হেলিকপ্টার দুটির মধ্যে একটি ছিল এইচওএম এম৫০৩-৩ মডেলের। এটিতে সাতজন আরোহী ছিলেন এবং এটি রানিং ট্র্যাকে বিধ্বস্ত হয়েছে। আর অন্যটি ছিল ফেনেক এম৫০২-৬ মডেলের হেলিকপ্টার। এটিতে তিনজন আরোহী ছিলেন এবং এটি কাছাকাছি একটি সুইমিং পুলে বিধ্বস্ত হয়।

এর আগে গত মার্চ মাসে মালয়েশিয়ান কোস্ট গার্ডের একটি হেলিকপ্টার প্রশিক্ষণ উড্ডয়নের সময় মালয়েশিয়ার আংসা দ্বীপের কাছে সাগরে বিধ্বস্ত হয়। সেসময় পাইলট, কো-পাইলট এবং আরোহী দুই যাত্রীকে জেলেরা উদ্ধার করেছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!