ads

বৃহস্পতিবার , ১৮ এপ্রিল ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

রেজাউল করিম বকুল
এপ্রিল ১৮, ২০২৪ ৫:০২ পূর্বাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে মোটরসাইকেলের থাক্কায় সুরুজ আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। ১৭ এপ্রিল বুধবার রাত ১১ টার দিকে উপজেলার কুরুয়া ভাটিপাড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।  নিহত বৃদ্ধ স্থানীয় মৃত ছবর উদ্দিনের ছেলে।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুরুজ আলী বাড়ির পাশে দোকান থেকে ফেরার পথে রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে পাকা সড়কে পড়ে তার মাথায় ও বুকে প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান তিনি।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। তবে ঘাতক মোটরসাইকেলের চালককে আটক করতে পারেনি।

Shamol Bangla Ads

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কইয়ুম খান সিদ্দিকী।  তিনি বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!