ads

বুধবার , ১৭ এপ্রিল ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশ্বকাপ ভাবনায় তানজিদ তামিম

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ১৭, ২০২৪ ৪:৩১ অপরাহ্ণ

জাতীয় দলের ট্রেনার নাথান কাইলকে ক্রিকেটারদের ফিটনেস রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এ জন্য ট্রেনারের হাতে খেলোয়াড়দের একটি তালিকা দিতে হবে নির্বাচক প্যানেলকে। মঙ্গলবার ওই কাজ নিয়েই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মিটিংয়ে বসেছিলেন নির্বাচকরা।

Shamol Bangla Ads

বিসিবির সূত্র জানিয়েছে, জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি২০ সিরিজের দল বিশ্বকাপ মাথায় রেখে দেওয়ার পরিকল্পনা লিপুর। জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ দিয়ে টি২০ দলের ব্যাটিং অর্ডারে বড় পরিবর্তন আনা হতে পারে। এনামুল হক বিজয় ও নাঈম শেখ বাদ পড়তে পারেন।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি২০ সিরিজের দলে ছিলেন বিজয় ও নাঈম। তাদের জায়গায় দলে ঢুকবেন সাকিব আল হাসান ও তানজিদ হাসান তামিম। সাকিবকে মাথায় রেখে দল গোছাতে হচ্ছে প্রধান নির্বাচকের। বাঁ-হাতি ব্যাটার তামিমকে বিকল্প ওপেনার হিসেবে নেওয়া হতে পারে।

Shamol Bangla Ads

সাকিব ফিরলে স্পিন বিভাগে পরিবর্তন অবধারিত। তাইজুল ইসলামের বাদ পড়ার সম্ভাবনা বেশি। এর পরও বোলিং বিভাগ নিয়ে মধুর সমস্যায় আছে নির্বাচক প্যানেল। লেগস্পিনার রিশাদ হোসেন, অফস্পিনার শেখ মেহেদির সঙ্গে আলিসকে রাখার পরিকল্পনা তাদের। চোট পরিচর্যায় থাকা আলিসের মেডিকেল রিপোর্টও নেওয়া হয়েছে গতকাল।

বোলিংয়ের আরেক শাখা পেস বিভাগে নতুন করে হাত দেওয়ার সুযোগ নেই। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব থাকছেন। বিশ্বকাপ স্কোয়াডে পঞ্চম পেসার থাকবে কিনা, তা নিয়ে কোচ হাথুরুর সঙ্গে কথা বলবেন প্রধান নির্বাচক। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতে হাঁটুর চোটে পড়লেও সৌম্য সরকার খেলার মতো ফিট।

Need Ads
error: কপি হবে না!