ads

বুধবার , ১৭ এপ্রিল ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
এপ্রিল ১৭, ২০২৪ ৩:২০ অপরাহ্ণ

ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে শেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৭ এপ্রিল বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেন ছানু।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, বাংলা, বাঙালি, মুক্তিযুদ্ধ ও মুজিবনগর যেন এক ও অভিন্ন নাম। স্বাধীনতা অর্জনের পথে ১৭ এপ্রিল এক ঐতিহাসিক স্মৃতিবিজড়িত দিন। একইদিন স্বাধীন সরকারের শপথ গ্রহণ ও ঘোষণা পাঠের দিন। কাজেই বাংলা ও বাঙালির ইতিহাসে এ দিবসের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম।

জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুমের সভাপতিত্বে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন-অর্থ) মো. খোরশেদ আলম, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম ও সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য।

Shamol Bangla Ads

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মতিন, সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য প্রমুখ।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার সালাহউদ্দিন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) (উপসচিব) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোসা. হাফিজা জেসমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত, পৌর প্যানেল মেয়র কামাল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!