ads

সোমবার , ১৫ এপ্রিল ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৭, ভাইস চেয়ারম্যান পদে ১৯ জনের মনোনয়ন দাখিল

খোরশেদ আলম, ঝিনাইগাতী
এপ্রিল ১৫, ২০২৪ ৯:৩১ অপরাহ্ণ

চেয়ারম্যান পদে আ’লীগ ৩, বিএনপি ৩ ও জাসদ প্রার্থী ১ জন

আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় চেয়ারম্যান পদে ৭ জন ও ভাইস-চেয়ারম্যান পদে ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৩ জন, বিএনপির ৩ জন ও জাসদের একজনসহ ৭ জন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ১৫ এপ্রিল সোমবার বিকেল ৪টায় অনলাইনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ওইসব তথ্য নিশ্চিত করেছেন ঝিনাইগাতী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হুমায়ূন কবীর।

Shamol Bangla Ads

জানা গেছে, ঝিনাইগাতী উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী আওয়ামী লীগ নেতারা হচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, সাবেক সাধারণ সম্পাদক এসএম আমিরুজ্জামান লেবু ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক আহমেদ। আর বিএনপি নেতারা হচ্ছেন দুইবারের সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, মো. সোহরাওয়ার্দী বাহাদুর লাল ও মোহাম্মদ মিজানুর রহমান। এছাড়া অপর প্রার্থী হচ্ছেন উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক।

আর পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হচ্ছেন বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, যুবলীগ নেতা রকিবুল ইসলাম রোকন, মো. আব্দুল কাদের ও ফজলুল করিম, মেহেদী হাসান মামুন, মো. শাহ আলম, মো. মিন্টু মিয়া, মো. আব্দুল মান্নান, মো. মুনায়েম হোসেন, মুখলেছুর রহমান, মো. হারুন-অর রশিদ ও মো. জহুরুল ইসলাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন সেফালী বেগম, আকলিমা বেগম, মোছা. লাইলী বেগম, মোছা. নাছিমা বেগম, মোছা. জেসমিন আক্তার, মোছা. সুফিয়া ও রূপালি বেগম।

Shamol Bangla Ads

উল্লেখ্য, আগামী ৮ মে প্রথম ধাপে ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। আর প্রতীক বরাদ্দ হবে ২৩ এপ্রিল।

Need Ads
error: কপি হবে না!