সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে দুর্ব্যত্তরা। এ ঘটনায় বিক্ষুদ্ধ হয়ে এলাকাবাসি বিএনপি ও জামাতের ৫ নেতা-কর্মীর বাড়িতে অগ্নিসংযোগ করেছে। ৩০ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় সদর উপজেলা বাঐতারায় ওই ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম সদর উপজেলার বাঐতারা গ্রামের আব্দুল গফুরের ছেলে ও সদর উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক ছিলেন।
জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলামকে সোমবার বিকেলে ফোনে বাড়ি থেকে পূর্ব বাঐতারা বাজারে যেতে বলে কে বা কারা। সেখানে যাবার পথে একই এলাকার আগে থেকে সেখানে অবস্থান করা দুর্ব্যত্তরা তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। পরে বিক্ষুদ্ধ এলাকাবাসি বাঐতারা গ্রামের বিএনপি ও জামাত নেতা জবান, বাবলু, হামিদ ও আবু সামার বাড়ি পুড়িয়ে দেয়। খবর পেয়ে সিরাজগঞ্জের পুলিশ সুপার এস এম এমরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ সাহা, মোকতার হোসেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য্য, মোস্তফা কামাল খানসহ পুলিশের উদ্ধর্তন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে।সাইফুল হত্যর প্রতিবাদে শহরে বিক্ষভ মিছিল করে আওয়ামীলীগ ।




