ads

বুধবার , ১০ এপ্রিল ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আরব আমিরাতে আনন্দ-উদ্দীপনায় ঈদের নামাজ আদায়, শুভেচ্ছা বিনিময়

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ১০, ২০২৪ ১০:৩৪ পূর্বাহ্ণ

দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর উৎসবমুখর পরিবেশে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ১০ এপ্রিল বুধবার সকালেই দেশটির মুসল্লিরা বিভিন্ন স্থানে একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেন। পরে তারা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

Shamol Bangla Ads

বুধবার সকালে শারজার আল নূর মসজিদে ঈদের নামাজ আদায় করেন বাসিন্দারা। দেশটিতে আজ ভোর থেকে ঈদুল ফিতর উদযাপন শুরু হয়েছে এবং দেশজুড়ে অসংখ্য মুসল্লি মসজিদ ও নামাজের মাঠে ঈদের নামাজ আদায় করেছেন।

এর আগে মধ্যপ্রাচ্যের এই দেশটির জেনারেল অথরিটি অব দ্য ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড এন্ডোমেন্ট আনুষ্ঠানিকভাবে ঈদের নামাজের সময় ঘোষণা করে।

Shamol Bangla Ads

ঘোষণা অনুযায়ী, আবুধাবিতে ঈদের জামাত সকাল ৬টা ২২ মিনিটে, দুবাইয়ে ৬টা ২০ মিনিটে, শারজাহ ও আজমানে ৬টা ১৭ মিনিটে, রাস আল খাইমাহতে ৬টা ১৫ মিনিটে, ফুজাইরাহ ও খোরফাক্কানে ৬টা ১৪ মিনিটে এবং উম্মে আল কুওয়াইনে ৬টা ১৩ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া আল আইনে ৬টা ১৫ মিনিটে এবং জায়েদ সিটিতে বুধবার সকাল ৬টা ২৬ মিনিটে অনুষ্ঠিত হয় ঈদের জামাত।

Need Ads
error: কপি হবে না!