ads

রবিবার , ২৪ মার্চ ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাহাড়সম লক্ষ্য তাড়ায় ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ, জয়ের অপেক্ষায় শ্রীলঙ্কা

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২৪, ২০২৪ ৯:১৪ অপরাহ্ণ

শ্রীলঙ্কার পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে চাপেই যেন ভেঙে পড়েছে বাংলাদেশের টপ অর্ডার। তৃতীয় দিনের শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ৩৭ রান তুলতেই সাজঘরে ফিরেছেন টপ অর্ডারের ৫ ব্যাটার। সিলেটের মিরাক্কেল কিছু না ঘটলে সহজ জয়ই পেতে যাচ্ছে শ্রীলঙ্কা।

Shamol Bangla Ads

তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৪৭ রান। উইকেটে আছেন মুমিনুল হক ও লিটন দাস। বাংলাদেশের জয়ের জন্য আরও প্রয়োজন ৪৬৪ রান। হাতে আছে ৫ উইকেট।

আগের দিনের ৫ উইকেটে ১১৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল শ্রীলঙ্কা। এদিন দুর্দান্ত ব্যাটিং করেছেন কামিন্দু মেন্ডিস ও ধনাঞ্জয়া ডি সিলভা। প্রথম ইনিংসের মতো এবারও দুজনই পেয়েছেন সেঞ্চুরির দেখা। ১৬৪ বলে টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি পূর্ণ করেন ধনাঞ্জয়া। সেঞ্চুরি করার পর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। সবমিলিয়ে ১৭৯ বলে ১০৮ রান করেছেন লঙ্কান অধিনায়ক।

Shamol Bangla Ads

আরেক ব্যাটার কামিন্দু শতক স্পর্শ করতে সময় নিয়েছেন ১৭১ বল। তিনি শেষ পর্যন্ত করেছেন ২৩৭ বলে ১৬৪ রান। এই দুজনের সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ে লঙ্কানরা। দ্বিতীয় ইনিংসে তারা ৪১৮ রানে থামে। ফলে বাংলাদেশের জন্য লক্ষ্য দাড়ায় ৫১১ রানের।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই ফিরেছেন মাহমুদুল হাসান জয়। আগের ম্যাচে থিতু হয়েও ফিরেছিলেন ইনিংস বড় করতে না পারার আক্ষেপ নিয়ে। এবার দাঁড়াতেই পারলেন না তিনি। ৪ বল খেলে ডাক খেয়েছেন এই ওপেনার।

তিনে নেমে আরও একবার ব্যর্থ নাজমুল হোসেন শান্ত। মুশফিকুর রহিম-সাকিব আল হাসানদের অনুপস্থিতিতে বড় দায়িত্ব ছিল শান্তর কাঁধে। তবে ব্যর্থ বাংলাদেশ অধিনায়ক। ৫ বল খেলে ৬ রান করেছেন তিনি। পাঁচে নেমে ডাক খেয়েছেন শাহদাত হোসেন দিপু। তরুণ এই ব্যাটারের সামনে সুযোগ ছিল দলের বিপদে নিজেকে প্রমাণ করার। মিন্তু পারলেন না। উল্টো দলের বিপদ বাড়িয়েছেন।

দ্রুত টপ অর্ডারের ৪ ব্যাটার ফেরার পর অভিজ্ঞ লিটন দাসের ব্যাটের দিকে তাকিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু এই উইকেটকিপার ব্যাটার উইকেটে এসে রীতিমতো আত্মহত্যা করলেন! নিজের খেলা প্রথম বলেই বড় শট খেলতে গিয়ে টপ এডজে বল সোজা উপরে উঠে যায়। অ্যাঞ্জেলো ম্যাথিউসের হাতে ক্যাচ দিয়ে গোল্ডেন ডাক খেয়েছেন লিটন।

Need Ads
error: কপি হবে না!