ads

রবিবার , ১৭ মার্চ ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা-পুরস্কার বিতরণ

জাহাঙ্গীর হোসেন, নকলা
মার্চ ১৭, ২০২৪ ১০:৫৪ অপরাহ্ণ

শেরপুরের নকলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। ১৭ মার্চ রবিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন এসবের আয়োজন করে।

Shamol Bangla Ads

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন। প্রধান আলোচক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।

Shamol Bangla Ads

আরও বক্তব্য দেন পৌরমেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক আব্দুর রশিদ সরকার ও সামিউল হক মুক্তা, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ।

সভায় সহকারি কমিশনার (ভূমি) শিহাবুল আরিফ, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদী, মৎস্য কর্মকর্তা অনিক রহমান, সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া, বিআরডিবি কর্মকর্তা হাবিবুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারি প্রকৌশলী রোমমান আরাসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!