ads

শনিবার , ১৬ মার্চ ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় শিয়ালের কামড়ে আহত ৭

স্টাফ রিপোর্টার
মার্চ ১৬, ২০২৪ ৯:০৩ অপরাহ্ণ

শেরপুরের নকলায় পাগলা শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ ৭ জন আহত হয়েছে। ১৬ মার্চ শনিবার দুপুরে নকলা উপজেলার পাঠাকাটা ইউনিয়নের দশকাহনিয়া ও আমানিয়াকান্দা গ্রামে ওই ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

আহতরা হচ্ছেন উপজেলার পাঠাকাটা আমানিয়াকান্দা গ্রামের মতিউর রহমানের স্ত্রী বেনুজা বেগম (৬৫), দশকাহনিয়া গ্রামের এসহাক আলীর স্ত্রী জাহানারা বেগম (৩৫), আব্দুর রশিদের স্ত্রী রহিমা বেগম (৪০), নূরল আমিনের স্ত্রী আনোয়ারা বেগম (৫০), আব্দুল মালেকের পুত্র হেলাল মিয়া (২৬), মৃত আশ্রব আলীর পুত্র আবু বক্কর সিদ্দিক (৮০) ও দেলু মিয়ার স্ত্রী।

শিয়ালের কামড়ে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে পাঠাকাটা ইউনিয়নের মানুষ পাগলা শিয়ালের ভয়ে আতঙ্কের মধ্যে রয়েছে।

Shamol Bangla Ads

নকলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাগলা শিয়ালের কামড়ে আহতরা হাসপাতালে এসেছিলেন। তাদের সরকারিভাবে ভ্যাকসিন প্রদান করা হয়েছে এবং প্রাথমিক চিকিৎসা শেষে সবাই বাড়ি চলে গেছেন।

Need Ads
error: কপি হবে না!