রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে এক নবজাতক কন্যা শিশুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার আনুমানিক সকাল ১১ টায় উপজেলার উত্তর রাজাপুর গ্রামের শ্মশান ঘাটের পার্শ্বে আনছার আলীর জমি থেকে অজ্ঞাত এক নবজাতক কন্যা শিশুর লাশ উদ্ধার করেছে রাণীনগর থানা পুলিশ। এর আগে স্থানীয়রা লাশটি দেখতে পেলে এলাকার জনমনে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এব্যাপারে রাণীনগর থানার এস আই সুমন কুমার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জমির কুচরীপানার মধ্যে রাখা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।




