ads

বুধবার , ৬ মার্চ ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানালেন অধস্তন কর্মকর্তারা

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৬, ২০২৪ ৮:২৬ অপরাহ্ণ

২০২৩ সালের অপরাধ নিয়ন্ত্রণে সার্বিক কার্যক্রম মূল্যায়ণের ভিত্তিতে সারাদেশে শেরপুর জেলা পুলিশ ‘গ’ গ্রুপে ২য় স্থান অর্জন করায় শেরপুরের পুলিশ সুপার জনাব মোনালিসা বেগম পিপিএম-সেবাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছেন জেলা পুলিশের অধস্তন অন্যন্যা কর্মকর্তারা। ৬ মার্চ বুধবার নিজ কার্যালয়ে তাকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম’র (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) নেতৃত্বে ওই শুভেচ্ছা জানানো হয় ।

Shamol Bangla Ads

শুভেচ্ছা প্রদানকালে ডিআইও-১ জাহাঙ্গীর আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.এমদাদুল হক, নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া, ঝিনাইগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহেমদ বাদল, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান ও সদর পুলিশ ফাঁড়ির পরিদর্শক সজিব রহমান। ওইসময় তারা পুলিশ সুপার মোনালিসা বেগমকে অভিনন্দন জানান এবং তার ভবিষৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

উল্লেখ্য, ‘স্মার্ট পুলিশ স্মার্ট দেশ, শান্তি প্রগতির বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে পুলিশ সপ্তাহ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সপ্তাহে সারাদেশের ২০২৩ সালের অপরাধ নিয়ন্ত্রণে সার্বিক কার্যক্রম মূল্যায়ণের ভিত্তিতে মোট ৫টি গ্রুপে পুরস্কৃত করা হয়। এতে ‘গ’ গ্রুপে শেরপুর জেলা পুলিশ ২য় স্থান অর্জন করে এবং রাজারবাগ পুলিশ লাইন্সে
গত ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম এর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন শেরপুরের পুলিশ সুপার জনাব মোনালিসা বেগম পিপিএম-সেবা।

Shamol Bangla Ads

Need Ads
error: কপি হবে না!