ads

মঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না : মির্জা ফখরুল

খবর টি পড়েছেন : ৯৮৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না বলে মন্তব্য করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৯ জুলাই মঙ্গলবার সকালে ‘আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক’ সংগঠনের যৌথ আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

Shamol Bangla Ads

মির্জা ফখরুল বলেন, ‘গুমের শিকারদের ফিরিয়ে দিতে না পারলেও তাদের সন্তানদের দায়িত্ব নিতে হবে সবার’। এছাড়া, গুম কমিশনের আশানুরূপ অগ্রগতি হয়নি উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘আগামী নির্বাচনে বিএনপি নির্বাচিত হলে গুম পরিবারের সদস্যদের পুনর্বাসনের চেষ্টা করবে দল’।

তিনি বলেন, রাজনৈতিক পট-পরিবর্তনের সঙ্গে অনেকেই ভালো ভালো জায়গা দখল করেছে, মন্ত্রী হয়েছে, ব্যবসা-বাণিজ্য দখলে নিয়েছে, কিন্তু যারা আত্মাহুতি দিয়েছেন, তাদের দিকে কেউ তাকায়নি।

Shamol Bangla Ads

বনানী কামাল আতাতুর্ক মাঠে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‘আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক’-এর যৌথভাবে আয়োজিত ‘গণতান্ত্রিক পদযাত্রায় শিশু’র উদ্বোধন অনুষ্ঠানে যোগ বিএনপি মহাসচিব। আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে ও সাংবাদিক জাহিদুল ইসলাম রনির পরিচালনায় বক্তব্য দেন বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি‘ পালনে বিএনপি গঠিত কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চীন-বাংলাদেশ-পাকিস্তানের ত্রিপক্ষীয় উদ্যোগ তৃতীয় পক্ষবিরোধী জোট নয় :… পরবর্তী সংবাদ ডিসেম্বরের মধ্যেই জুলাই গণহত্যার প্রধান অভিযুক্তদের বিচার সম্পন্ন…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads