ads

বুধবার , ৬ মার্চ ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জাতীয় পাট দিবস পালিত

স্টাফ রিপোর্টার
মার্চ ৬, ২০২৪ ১:৫০ অপরাহ্ণ

‘বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাটশিল্পের বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে জাতীয় পাট দিবস-২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষে ৬ মার্চ বুধবার সকালে জেলা প্রশাসন ও জেলা পাট অফিসের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।

Shamol Bangla Ads

র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মুকতাদিরুল আহমেদ।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা খাদ্য নিয়ন্ত্রক এসএম তাহসিনুল হক, জেলা বিআরডিবির উপপরিচালক মোহাম্মদ শফিকুল আলম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক শফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক শামীম হোসেন প্রমুখ।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. আইয়ুব আলী। অনুষ্ঠান সঞ্চালনা করে জেলা প্রশাসনের সহকারী কমিশনার অনিন্দিতা রায় ভৌমিক।

ওইসময় জেলা প্রশাসন ও পাট অফিসের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!