ads

বৃহস্পতিবার , ৯ জুন ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যেসব পণ্যের দাম কমতে পারে

খবর টি পড়েছেন : ২৭১
যেসব পণ্যের দাম কমতে পারে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আগামী ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এবার বাজেটে জনস্বার্থে ও দেশিশিল্প সুরক্ষায় কিছু পণ্যের ভ্যাট, আমদানি শুল্ক, আগাম কর অথবা সম্পূরক শুল্কে ছাড় দেওয়া হয়েছে।

Shamol Bangla Ads

ফলে স্বর্ণ, শ্রবণ সহায়ক যন্ত্রের, হুইল চেয়ার, পানির ফিল্টার, বিমানের জন্য ব্যবহৃত টায়ার, কাজু-বাদাম ও পেস্তা বাদাম এসব পণ্যের দাম কমতে পারে।

প্রস্তাবিত বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে
জুয়েলারি শিল্পের প্রসারে স্বর্ণ আমদানিতে অগ্রীম কর প্রত্যাহার করা হয়েছে। ফলে স্বর্ণাংলাকার আগের তুলনায় কম দামে মিলতে পারে।
শ্রবণ প্রতিবন্ধীদের শ্রবণ সহায়ক যন্ত্রের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। ফলে কম মূল্যে বাজারে ওই শ্রবণ যন্ত্র পাওয়া যেতে পারে।

Shamol Bangla Ads

হুইল চেয়ারে বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট, ১০ শতাংশ অগ্রীম কর থেকে অব্যাহতি দেওয়ায় কমতে পারের হুইল চেয়ারের দাম।
এছাড়া শুল্ক কমানোর প্রস্তাবে দাম কমতে পারে পানির ফিল্টার, বিমানের জন্য ব্যবহৃত টায়ার, কাজু-বাদাম ও পেস্তা বাদাম।
বিকেল ৩টার দিকে একাদশ জাতীয় সংসদের ১৮তম (বাজেট) অধিবেশন শুরুর পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অনুমোদনক্রমে প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী। এটি দেশের ৫১তম, আওয়ামী লীগ সরকারের ২৩তম এবং অর্থমন্ত্রী হিসেবে মুস্তফা কামালের চতুর্থ বাজেট।
এবারের বাজেটের আকার ধরা হয়েছে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা, যা জিডিপির ১৫ দশমিক ২ শতাংশ। গতবছর অর্থমন্ত্রী চলতি ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পেশ করেছিলেন। তবে সংশোধিত হয়ে এই বাজেটের আকার কমে দাঁড়ায় ৫ লাখ ৯৩ হাজার ৫০০ কোটি টাকা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দাম বাড়তে পারে যেসব পণ্যের পরবর্তী সংবাদ বৈদেশিক ঋণের চাপে দেশে শ্রীলঙ্কার মতো পরিস্থিতি হতে…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads