ads

মঙ্গলবার , ৫ মার্চ ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ২ ভুয়া পরীক্ষার্থীকে ১৫ দিনের কারাদণ্ড, একজনকে ১ হাজার টাকা জরিমানা

জুবাইদুল ইসলাম
মার্চ ৫, ২০২৪ ৭:০৪ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় প্রক্সি দেওয়ার দায়ে দুইজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং জান্নাতুল ফেরদৌস নামের এক শিক্ষার্থীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Shamol Bangla Ads

মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে এসএসসি পরীক্ষার ভেন্যুকেন্দ্র ঝিনাইগাতী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার সারিকালিনগর এলাকার আব্দুল মান্নানের ছেলে এনামুল হক (২৪), দিঘীরপাড় এলাকার মো. ছামিউল হকের ছেলে মো. হানিফ (১৯) ও সারিকালিনগর এলাকার জান্নাতুল ফেরদৌস (২১)।

Shamol Bangla Ads

জানা গেছে, ভুয়া পরীক্ষার্থী এনামুল হক তার বন্ধু এসএসসি পরীক্ষার্থী শ্রী রতন রবি দাস, মো. হানিফ তার বন্ধু পরীক্ষার্থী মো. বিল্লাল হোসেন ও জান্নাতুল ফেরদৌস তার মা নুরুন্নাহারের পরিবর্তে এসএসসি (ভোকেশনাল) শাখার রসায়ন-২ (১৯২৬) এর প্রক্সি পরীক্ষা দিতে এসেছিল। পরীক্ষার্থীরা উপজেলার আহাম্মদনগর উচ্চ বিদ্যালয়ের এসএসসি (ভোকেশনাল) শাখার শিক্ষার্থী ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবির বলেন, ‘পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শনে গিয়ে একজন পরীক্ষার্থীর আচরণে সন্দেহ হয়। পরে কেন্দ্র সচিব মো. আব্দুল হামিদের সহায়তায় তখন সব শিক্ষার্থীর কাগজপত্র যাচাই করে এনামুল হক, হানিফ ও জান্নাতুল ফেরদৌস পরীক্ষার্থী সেজে পরীক্ষার্থীদের পরিবর্তে প্রক্সি পরীক্ষা দিচ্ছিল। দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও তাদেরকে ১০০ টাকা করে অর্থদণ্ড এবং একজনকে ১ হাজার টাকা অর্থ দণ্ড প্রদান করা হয়।’

Need Ads
error: কপি হবে না!