ads

বুধবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পুরো শহর পুড়িয়ে দিল মিয়ানমার জান্তা!

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ৩:৪২ অপরাহ্ণ

বিদ্রোহী গোষ্ঠীগুলোর কাছ থেকে পুনরুদ্ধারের পর পুরো একটি শহর পুড়িয়ে দিয়েছে মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা বাহিনী। স্থানীয়রা জানিয়েছে, সপ্তাহ দুয়েক আগে শহরটি পুনর্দখল করে নেয় জান্তা বাহিনী। পরে শহরটির প্রায় ৮০ শতাংশই জ্বালিয়ে দেয় তারা।

Shamol Bangla Ads

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাগাইং অঞ্চলের কাওলিন শহরটি গত ৬ নভেম্বর জান্তার হাতছাড়া হয়েছিল। সেটির পুনর্দখল নিয়ে পরবর্তীতে সেখানে পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) ও জান্তার সেনাদের মধ্যে ভয়াবহ যুদ্ধ হয়। গত ১২ ফেব্রুয়ারি জান্তা বাহিনী শহরটি পুনরায় দখল করে।

কাউলিন শহরের পিডিএফ বাহিনীর এক সদস্য বলেছেন, কাওলিন শহরের মোট ওয়ার্ড আটটি। দখলের পর প্রতিটি ওয়ার্ডেই জ্বালাও-পোড়াও চালিয়েছে জান্তা সেনারা। মূল শহরের বাইরে অন্তত ১০টি গ্রামেও হামলা চালানো হয়েছে। ড্রোন থেকে তোলা একটি ছবিতে দেখা গেছে, কাওলিন শহরের প্রায় সব বাড়ি পুড়ে গেছে।

Shamol Bangla Ads

কাউলিন দখল করার পর থেকে শহরের বড় বড় দালানগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে জান্তা বাহিনী এবং তাদের দৃষ্টির জন্য বাধা হয়ে দাঁড়ায় এমন সব স্থাপনা তারা জ্বালিয়ে দিয়েছে। কাওলিনে প্রায় ২৫ হাজার মানুষের বসবাস। দুই পক্ষের সংঘাতে তারা বাস্তুচ্যুত হয়েছে। সূত্র: ইরাবতি

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!